নিজস্ব প্রতিবেদক | ০৩:০৪ পিএম, ২০২৪-০৭-২৮
আলমগীর মানিক
দেশের চলমান পরিস্থিতিতে দুষ্কৃতকারিদের দ্রুত বিচারের দাবিতে রাঙামাটি শহরে মানববন্ধন করেছে সরকার সমর্থক আইনজীবিরা। রাষ্ট্রবিরোধী দুষ্কৃতকারী কর্তৃক ছাত্র, পুলিশ, সাংবাদিক হত্যা এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টকারীদের বিচারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। রোববার (২৮ জুলাই) সকালে জেলা ও দায়রা জজ প্রবেশ ফটকের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার, রাঙামাটি জেলা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজীব চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট সাইফুল ইসলাম অভি, জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চাকমা, অ্যাডভোকেট দর্শন চাকমা ও তোষণ চাকমা প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘কোটা আন্দোলনে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করেছে বিএনপি-জামায়াত। তারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করে দেশকে দরিদ্র রাষ্ট্র বানাতে চায়। হামলাকারীরা আইকনিক স্থাপনাগুলো দেখে দেখে ধংসযজ্ঞ চালিয়েছে।
যারা এসব কাজে জড়িত তাদের বিচারের ব্যবস্থা করতে হবে।’ একই সঙ্গে স্বাধীনতাবিরোধীরা যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেদিকে সবাইকে সচেষ্ট থাকতে আহ্বানও জানানো হয়।
মানববন্ধন থেকে সম্প্রতি সংঘটিত হত্যাকান্ড ও রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের সুষ্ঠু এবং যথাযথ বিচারে বিশেষ আইন প্রণয়ন করা, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা ও দোষী ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় ক্ষতিপূরণ আদায় নিশ্চিত করাসহ ৬ দফা দাবি জানান সরকার সমর্থক আইনজীবীরা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited